নরসিংদী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিএনপি সমর্থকরা বিজয়ী হয়েছে। তিনটিতে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা।
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুর রহমান ফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- চিনিশপুর ইউনিয়নে এমএন জামান, নুরালাপুরে আবু ছালেহ চৌধুরী, মেহেরপাড়ায় মামুনুর রশীদ সাজন, আমদিয়ায় নাজিম উদ্দিন ভূইয়া রিপন ও কাঠালিয়ায় নূর মোহাম্মদ।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন- হাজীপুর ইউনিয়নে ইফসুফ খাঁন পিন্টু, পাঁচদোনায় মো. মিজানুর রহমান ও শীলমান্দীতে আব্দুল বাকির।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৩৭ ঘ.
bdnews24