গাইবান্ধা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে জাতীয়পার্টি সমর্থকরা বিজয়ী হয়েছে। দুটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা, একটিতে বিএনপি।
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার বেগম ফল ঘোষণা করেন।
জাতীয় পার্টি সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- মনোহরপুর ইউনিয়নে মাজেদার রহমান দুলু, পবনাপুরে শাহনাজ পারভীন, বেতকাপায় রাফিজা বেগম মিনা ।
আওয়ামী লীগ সমর্থিত দুজন হলেন- হরিনাথপুর ইউনিয়নে জরিদুল হক ও মহদিপুরে নূরুল আমীন সরকার সুজা।
হোসেনপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মো. জিয়াউল ইসলাম।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৩০ ঘ.
bdnews24