২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ার ১৩ ইউপির ৭টিতে চেয়ারম্যান আ.লীগের

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ সমর্থকরা বিজয়ী হয়েছে। পাঁচটিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা, একটিতে এলডিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 07:28 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ সমর্থকরা বিজয়ী হয়েছে। পাঁচটিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা, একটিতে এলডিপি। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে রাঙ্গুনীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- রাজানগর ইউনিয়নে জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, স্বনির্ভর রাঙ্গুনিয়ায় রহিম উদ্দিন চৌধুরী, পারুয়ায় জাহেদুর রহমান তালুকদার, সরফভাটায় মজিবুল ইসলাম সরফি, পদুয়ায় নাসির উদ্দিন সেলিম, দক্ষিণ রাজানগরে এনামুল হক মিয়া ও লালানগরে শাহ আলম তালুকদার। বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন- ইসলামপুর ইউনিয়নে সিরাজদৌল্লা তালুকদার দুলাল, কোদালায় নুরুল আজিম, শিলকে শহীদুল্লা চৌধুরী আইয়ুব খান, বেতাগীতে পিয়ারুল হক স্বপন ও মরিয়মনগরে মো. হোসেন। পোমরা ইউনিয়নের নির্বাচিত হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সমর্থিত ফজলুল কবির গিয়াছু। গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৩২২ ঘ.