২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ানীবাজারের ৯ ইউনিয়নের ৫টিতে বিএনপির চেয়ারম্যান

সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিএনপি সমর্থকরা জয় পেয়েছে। তিনটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থকরা, একটিতে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:54 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

সিলেট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিএনপি সমর্থকরা জয় পেয়েছে। তিনটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থকরা, একটিতে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর রাতে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার ফল ঘোষণা করেন। বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- আলীনগর ইউনিয়নে মামুনুর রশিদ মামুন, শেওলায় আখতার হোসেন খান জাহেদ, তিলপাড়ায় মাহবুবুর রহমান, মুল্লাপুরে এমএ ওদুুদ রুকন ও লাউতায় এমএ জলিল। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন- চারখাই ইউনিয়নে মাহমদ আলী, দুবাগে আব্দুস সালাম ও মাথিউরায় শিহাবুল হক। মুুড়িয়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত আবুল খায়ের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.