২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মন্ত্রিসভায় অনুমোদনে আলোচনার পথ প্রসারিত হলো'

সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান মনে করেন, সংবিধান সংশোধনের সুপারিশ প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের ফলে আলোচনার পথ আরো প্রসারিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান মনে করেন, সংবিধান সংশোধনের সুপারিশ প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের ফলে আলোচনার পথ আরো প্রসারিত হয়েছে। কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার দুপুরে বলেন, "এই বিল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় আলোচনার পথ আরো প্রসারিত হয়েছে। বিরোধী দল সংসদে এসে এই বিলে সংশোধনী দিতে পারবেন। ইচ্ছে করলে তারা পৃথক প্রস্তাবও উত্থাপন করতে পারবেন।" সংসদ ভবনে প্রচারকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির ৫১টি সুপারিশসহ সংশোধন প্রস্তাব সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পায়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুপারিশও রয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স