২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ১৬ ইউপি চেয়ারম্যান পদে আ.লীগ-বিএনপি সমান

সাভারের ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থক ৮ জন ও বিএনপি সমর্থক ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

সাভার, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থক ৮ জন ও বিএনপি সমর্থক ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রোববার ভোটগ্রহণ শেষে গভীর রাতে বেসরকারি ফল ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম। আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যানরা হলেন- সোমভাগ ইউনিয়নে আজহার আলী, বাইশাকান্দায় মিজানুর রহমান মিজান, যাদবপুরে মিজানুর রহমান মিজু, নান্নারে আবুল বাশার বাদশা, সানোড়ায় খালেদ মাসুদ লাল্টু, কুলল্লায় কালী পদ সরকার, গাংগুটিয়ায় আব্দুর রহমান ও সুয়াপুরে হাফিজুর রহমান সোহরাব। বিএনপি সমর্থক চেয়ারম্যানরা হলেন- সূতিপাড়া ইউনিয়নে রমিজুর রহমান চৌধুরী রুমা, চৌহাটে রফিকুল হাসান মোকছেদ, কুশুরায় জামিল হোসেন, ধামরাই সদরে সামসুল ইসলাম, বালিয়ায় আব্দুল মান্নান মধু, আমতায় মনিরুল ইসলাম খান লাবু, ভাড়ারিয়ায় সোনাম উদ্দিন ও রোয়াইলে আব্দুল আলিম। গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/২০১৪ ঘ.