মাদারীপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলার ১৪ ইউনিয়নের ১২টিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দু'টিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থক প্রার্থী।
রোববার ভোটগ্রহণ শেষে গভীর রাতে এই বেসরকারি ফল ঘোষণা করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।
আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যানরা হলেন কয়ারিয়া ইউনিয়নে নূর মোহাম্মদ মোল্লা, চরদৌলত খানে চান মিয়া, শিকারমঙ্গলে এম. এ. কুদ্দুস, এনায়েতনগরে শহীদুল্লাহ মারুফ টেডন, বাঁশগাড়িতে জাকির হোসেন ঢালী, লক্ষ্মীপুরে ফজলুল হক বেপারী, আলিনগরে মনির বেপারী, বালিগ্রামে আ. মতিন মোল্লা, গোপালপুরে মীর নাসির উদ্দিন, ডাসারে কাজী সবুজ, কাজীবাকাইয়ে নূর মোহাম্মদ হাওলাদার ও নবগ্রামে পুলিন বিহারী।
বিএনপি সমর্থক দুই চেয়ারম্যান হলেন- রমজানপুর ইউনিয়নে মহসিন পাইক ও সাহেবরামপুরে সেলিম সরদার।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/২০০৪ ঘ.
bdnews24