২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীন দলের সাংসদের আবদার

চট্টগ্রাম সিটি করপোররেশনের একটি নির্বাচনী এলাকার সব উন্নয়ন কাজ বিএনপি সমর্থিত মেয়রের পরিবর্তে তাকে দেওয়ার আবদার জানালেন ওই আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোররেশনের একটি নির্বাচনী এলাকার সব উন্নয়ন কাজ বিএনপি সমর্থিত মেয়রের পরিবর্তে তাকে দেওয়ার আবদার জানালেন ওই আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি। নুরুল ইসলাম বিএসসি চট্টগ্রাম সিটি করপোররেশনভুক্ত (সিসিসি) চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকার সংসদ সদস্য। সোমবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে এ বিষয়ে আদেশ জারি করা হবে কি না জানতে চান তিনি। তবে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগ সাংসদের এই আবদার নাকচ করে দিয়ে বলেছেন, "এ ধরনের কোনো আদেশ জারির পরিকল্পনা আপাতত সরকারের নেই। দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উন্নয়ন কাজ করে সরকার।" চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে আন্দরখিল্লা, এনায়েতবাজার, নিউমার্কেট, পাথরঘাটা, জিইসি মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, চকবাজার, বাকলিয়া, টাইগার পাস, লালখান বাজার ও জামালখান। গত বছরের ১৭ জুন সিসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বিশাল ব্যবধানে হারিয়ে বন্দরনগরীর মেয়র নির্বাচিত হন বিরোধী দল বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম সংসদে টেবিল উত্থাপিত প্রশ্নোত্তরে নুরুল ইসলাম বিএসসি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চান- "চট্টগ্রামের মেয়র বিএনপি'র সমর্থক। তাই উন্নয়ন কাজগুলো বিএনপি'র পক্ষে যায়। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ আসনের সব উন্নয়নমূলক কার্যক্রমগুলোতে বাধ্যতামূলকভাবে এমপি হিসেবে আমাকে নেওয়ার আদেশ জারি করবেন কি না?" এ প্রশ্নের লিখিত জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সিটি করপোরেশনের উন্নয়ন কাজগুলো সংশ্লি