লালমনিরহাট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৬টিতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
তিনটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
রোববার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ।
বিএনপি সমর্থিত নির্বাচিত প্রার্থীরা হলেন- কুলাঘাট ইউনিয়নে ইদ্রিস আলী, খুনিয়াগাছীতে এএসএম খায়রুজ্জামান বাদল, বড়বাড়িতে মো. নূর ইসলাম, পঞ্জগ্রামে দেলোয়ার হোসেন, মহেন্দ্রনগরে আব্দুর সোবাহান মণ্ডল ও রাজপুরে মোফাজ্জল হোসেন মোফা।
আওয়ামী লীগ সমর্থক তিন চেয়ারম্যান হলেন- মোগলহাট ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব হারাটি ইউনিয়নে সিরাজুল হক ও গোকুণ্ডা ইউনিয়নে গোলাম মোস্তফা স্বপন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয় গত ৩১ মে। আগামী ৫ জুলাই পর্যন্ত
৩ হাজার ৮১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ কেএমএস/১৮৪৫ ঘ.
bdnews24