২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাণ্ডা ইউপি: দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি

রাজধানীর সবুজবাগে মাণ্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 05:17 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর সবুজবাগে মাণ্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মাণ্ডা হায়দার আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে ২০/২৫ জন আহত হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল্লাহ নাজির বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, আমরা ওই সময় হায়দার আলী স্কুলে সভা করতে গেলে অপর প্রার্থী সামিদুল হক গোগার ভাতিজা পলিন দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়। এদিকে সামিদুল হক গোগা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল চালাকালীন নাজির জোড় করে স্কুলে সভা করা চেষ্টা করলে কমিটির লোকদের সঙ্গে মারামারি হয়। তার ভাতিজা পলিন ওই স্কুল কমিটির লোক। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো.হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, মাণ্ডা স্কুলের সামনে দু'পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ওখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে থানায় কেউ মামলা করেননি। ২২ জুন রাজধানীর সবুজবাগ থানাধীন মাণ্ডা ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/কেএমএস/২৩০৯ ঘ.