২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ফলাফল জালিয়াতির অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে কারচুপির মাধ্যমে এক প্রার্থীকে চেয়ারম্যান ঘোষণার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

কুড়িগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে কারচুপির মাধ্যমে এক প্রার্থীকে চেয়ারম্যান ঘোষণার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পরাজিত প্রার্থী রবিউল আলম রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে পুনরায় ভোট গণনার লিখিত দাবি জানান। তার দাবি অনুযায়ী, ইউনিয়নের সোনালুরকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গমির উদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ভোট গণনা শেষে মৌখিকভাবে প্রাপ্ত ভোটের সে ঘোষণা দেন তাতে সব কেন্দ্র মিলে রবিউল আলম ৮৮ ভোটে বিজয়ী হন। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে নতুন ঘোষণায় আরেক প্রার্থী জামাল উদ্দিনকে ৭ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। অভিযোগে আরো বলা হয়, প্রিজাইডিং অফিসারের ঘোষণা অনুযায়ী সোনালুরকুঠি কেন্দ্রে রবিউল আলম পান ৬৮৬ ভোট এবং গমির উদ্দিন কেন্দ্রে পান ৪৫০ ভোট। কিন্তু ইউএনও কার্যালয়ের ঘোষণামতে ওই দুই কেন্দ্রে তার প্রাপ্ত ভোট যথাক্রমে ৬৫০ ও ৪০০। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে একটি অভিযোগ দেওয়া হয়েছ। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম বলেন, "যোগের ভুলের কারণে এমনটি হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.