২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে ভোট কেন্দ্রের বাইরে বোমা, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে নির্বাচন চলাকালে একটি কেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে নির্বাচন চলাকালে একটি কেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার বেলা পৌণে ১১টার দিকে চক ঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে পড়ে থাকা একটি বোমা পায়ের আঘাতে বিস্ফোরিত হয়। আহতরা হচ্ছে, রশিকনগর গ্রামের জার্মান আলীর ছেলে সুজন (১০), মো. ফুটকুর ছেলে কাজল (১০), মোহা. কালুর ছেলে বাদল (২৫) এবং মোন্তাজ আলীর ছেলে মাহতাব (৪০)। আহত কাজল ও বাদলকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে গুরুতর আহত সুজন ও মাহতাবকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনার পর পরই ষ্ট্রাইকিং ফোর্স সেখানে যায়। বোমাটি কে বা কারা ফেলে রেখেছিলো তা জানা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২২ ঘ.