২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় নির্বাচনী সহিংসতা, নিহত ১

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে হাজরা পাড়া গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংসতায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

রাজবাড়ী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে হাজরা পাড়া গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংসতায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। রোববার সকালে বিজয়ী ও পরাজিত দু'প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সহিংস ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল মোমিন (২০)। তার বাড়ী একই এলাকায়। তার পিতার নাম আবুল হোসেন ফকির। আহতরা হচ্ছে রাজু (২১), আয়নাল সরদার (২৪), উজির আহমেদ (২২), রেজাউল (৩০), ইরান (৪০) এবং জহিরুন নেছা (৪৫)। রাজু ছাড়া সবাইকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা সবাই দেশীয় অস্ত্রে