ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, সিলেট, গাইবান্ধা, ঝিনাইদহ, নরসিংদী, টাঙ্গাইল ও কুড়িগ্রামের আট উপজেলার ৭৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল পাওয়া গেছে।
এরমধ্যে ৪৩ জন আওয়ামী লীগ, ১৬ জন বিএনপি, ১১জন জাতীয় পার্টি, চারজন জামায়াতে ইসলামী সমর্থিত এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় এবং জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম: রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩টিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার এসব ইউনিয়নে ভোটগ্রহণ হয়। রাত ১০টার দিকে ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল।
আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- নোয়াজিশপুর ইউনিয়নে সরওয়ার্দ্দী সিকদার, গহিরায় নুরুল আবসার, হলদিয়ায় শফিকুল ইসলাম, ডাবুয়ায় আব্দুর রহমান, কদলপুরে মোজাহেদুল ইসলাম, পাহাড়তলীতে মোহাম্মদ ইব্রাহিম, পূর্ব গুজরায় আব্বাস উদ্দিন আহমেদ, বাগোয়ানে ভূপেন বড়
bdnews24