হবিগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলামকে আটক করেছে র্যাব।
বিদেশে লোক পাঠানোর কথা বলে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই প্রার্থীকে শুক্রবার বিকালে আটক করা হয়। তিনি বিমান বাহিনীর সাবেক সদস্য।
এলাকাবাসী জানায়, চুনারুঘাটের গাজিপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম দীর্ঘদিন বিমান বাহিনীতে চাকুরী করেছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স
bdnews24