ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে যাই করা হোক তা আদালতের রায়ের আলোকেই করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ শনিবার বলেন, "আমরা বলিনি আলোচনার পথ বন্ধ হয়ে গেছে। আলোচনার পথ খোলা আছে। যে যাই বলুক আলোচনা হবেই। আমরা শুধু চাই- তা যেন সময় মতো হয়।"
আলোচনায় বসা নিয়ে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলে বিরোধী দলের অভিযোগের জবাবে তিনি বলেন, "আমরা আলোচনার যে আহ্বান দেখাচ্ছি তা লোক দেখানো নয়।"
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি চূড়ান্ত করতে শনিবার বিকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন সৈয়দ আশরাফ।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংসদ বা বাইরে যে কোনো স্থানে বিএনপির সঙ্গে আলোচনায় আওয়ামী লীগ প্রস্তুত বলে শুক্রবার জানান সৈয়দ আশরাফুল ইসলাম।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স
bdnews24