২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: বানিয়াচং উপজেলায় বেসরকারি ফলাফল ঘোষণা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

হবিগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু সলেহ ফেরদৌস খান রোববার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এসব ইউনিয়নে ভোটগ্রহণ করা হয় রোববার। বেসরকারিভাবে যারা চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন তারা হলেন- দক্ষিণপশ্চিম ইউনিয়নে মোহাম্মদ আলী মমিন, উত্তর-পূর্বে মিজানুর রহমান খান, উত্তর-পশ্চিমে হায়দারুজ্জামান খান ধন মিয়া, দক্ষিণ-পূর্বে মাওলানা হাবিবুর রহমান, বড়ইউড়িতে সাফিক মিয়া, কাগাপাশায় নুরুল ইসলাম, দৌলতপুরে মঞ্জু কুমার দাশ, খাগাউড়ায় হাজী মুজিবুর রহমান আঙ্গুর মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩০ ঘ.