২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের পর বিক্ষোভ কর্মসূচি বিএনপির

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতালের পর ১৫ ও ১৬ জুন দুদিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতালের পর ১৫ ও ১৬ জুন দুদিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। হরতালে দমন-পীড়নের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে সোমবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ জুন ঢাকায় এবং ১৬ জুন সারাদেশে বিক্ষোভ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০১০ ঘ.