২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দর হরতালেও 'স্বাভাবিক'

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

বেনাপোল, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চেকপোস্ট কার্গো শাখার সুপার মঞ্জুরুল হক বিডিনিউজকে বলেন, "বন্দরে হরতালের কোনো প্রভাব পড়েনি। আমদানি-রপ্তানি ছিলো স্বাভাবিক।" তিনি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮৮টি ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ভারতে গেছে। আর ভারত থেকে পণ্যবাহী ১৭০টি ট্রাক বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাস্টমসের সহকারী কমিশনার মুসফিকুর রহমান বলেন, হরতালের দিনেও রাজস্ব আদায় 'সন্তোষজনক' ছিলো। বেনাপোল বন্দর গোডাউনে পণ্য ওঠানামার পাশাপাশি কাস্টমস হাউসে স্বাভাবিক কাজকর্ম হয়েছে বলেও দাবি করেন বন্দরের সহকারী পরিচালক আমিনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২০৪৫ ঘ.