২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরতাল বাদ দিয়ে সংসদে দায়িত্ব পালন করুন'

হরতাল বাদ দিয়ে সংসদে এসে বিরোধী দলের দায়িত্ব পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল বাদ দিয়ে সংসদে এসে বিরোধী দলের দায়িত্ব পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। রোববার জাতীয় সংসদে ২০১০-২০১১ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৪টা ২০ মিনিটে সংসদে দিনের কার্যসূচি শুরু হয়। সংসদে এসে বাজেট আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধী দলের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, "আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন হয়েছে। বিরোধী দল এসে কোথায় আলোচনায় অংশ নেবে, তা না করে রাস্তায় নেমেছে হরতাল করতে। এর জন্য জনগণ তাদের ভোট দেয়নি। বিরোধী দলের ভূমিকা পালন করছে না তারা।" অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার বিরোধী দলের অনুপস্থিতিতেই জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, "রাস্তা ছেড়ে সংসদে আসুন।... রাস্তায় কেউ তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে না, দিতে পারেনি ও আগামীতে পারবেও না।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা স