২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির 'লিগ্যাল এইড কমিটি' গঠন

সরকারের কথিত দমন-পীড়নের শিকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের আইনি সহায়তা দিতে 'লিগ্যাল এইড কমিটি' গঠন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কথিত দমন-পীড়নের শিকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের আইনি সহায়তা দিতে 'লিগ্যাল এইড কমিটি' গঠন করেছে বিএনপি। লিগ্যাল এইড কমিটির সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে। সদস্য সচিব করা হয় সানাউল্লাহ মিয়াকে। শুক্রবার দলের যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপির সঙ্গে আলাপ-আলোচনা করে জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করবে। বিএনপির অভিযোগ, চলমান সরকারবিরোধী আন্দোলন দমনে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার দমন অভিযান চালাচ্ছে, 'মিথ্যা' মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করছে। সরকার অবশ্য বরাবরই প্রধান বিরোধী দলের এ অভিযোগ অস্বীকার করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৯ ঘ.