মাদারীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈরে প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে শুক্রবার বিকেলে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবির ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জুলফু হাওলাদার (৩৮) উপজেলার পূর্ব মহেন্দ্রদী গ্রামের বাসিন্দা।
কবিরাজপুর নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুপুর দুইটার দিকে হরিদাসদী-মহেন্দ্রদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম মাতুব্বরের পক্ষে পূর্ব মহেন্দ্রদী গ্রামে ভোট কেনার সময় জুলফুকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে সাত হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে ১৬ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০২০ ঘ.
bdnews24