২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে এককভাবে নির্বাচন করবো: এরশাদ

আগামীতে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। বৃহস্পতিবার দুপুরে চার সাবেক সেনা কর্মকর্তার জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এরশাদ বলেন, "আগামী নির্বাচনে আমরা এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবো। আজ থেকে এই নির্বাচনী যুদ্ধ শুরু হলো।" বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অবসরপ্রাপ্ত মেজর মাসুদ ইকবালের নেতৃত্বে চার সাবেক সেনা কর্মকর্তা এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। নবাগতদের অভিনন্দন জানিয়ে এরশাদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি নির্বাচনে আসবে না। এজন্য নির্বাচন বসে থাকবে না। কেউ আসুক, না আসুক আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে।'' স