২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থের বদলে প্রচারের উপকরণ সরবরাহের প্রস্তাব সিপিবির

নগদ অর্থ না দিয়ে প্রচারের উপকরণ সরবরাহ করার প্রস্তাব নির্বাচন কমিশনের সংলাপে তুলে ধরেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগদ অর্থ না দিয়ে প্রচারের উপকরণ সরবরাহ করার প্রস্তাব নির্বাচন কমিশনের সংলাপে তুলে ধরেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত সংলাপে এ প্রস্তাব জানান সিপিবির সধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। ইসির অধিকাংশ সুপারিশের সঙ্গে একমত পোষণ করেছে দলটি। আগের নির্বাচনে ন্যূনতম ৫ শতাংশ ভোট পেলেই নিবন্ধিত দলকে রাষ্ট্রীয় অনুদানের যে প্রস্তাব ইসি দিয়েছে, তার বিরোধিতা করে উপকরণ সরবরাহের প্রস্তাব জানায় সিপিবি। সেলিম বলেন, "৫ শতাংশ ভোট পেলে সংশ্লিষ্ট দলকে জনতহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়টি বাদ দিতে হবে। কারণ এ বিধান থাকলে অনেক ছোট দলই বেশি বা সব আসনে প্রার্থী দেবে, কোনো না কোনোভাবে অনুদানের অর্থ নিয়ে অপব্যবহারের সুযোগ থাকবে।" সিপিবির প্রস্তাব, নির্বাচনী প্রচারণার জন্য নগদ অর্থের পরিবর্তে যেসব উপকরণ (পোস্টার, লিফলেট, ব্যানার, প্রতীক সম্বলিত হ্যান্ডবিল) প্রয়োজন হয়, তা যৌক্তিক পরিমাণে সব বৈধ প্রার্থীকে ইসির পক্ষ থেকে সরবরাহ করা যেতে পারে। ইসির সরবরাহ করা উপকরণের বাইরে অন্য কোনো উপকরণ ব্যবহার বন্ধ করার সুপারিশও জানিয়েছে তারা। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সব দলের প্রচার চালানোর সুযোগও দাবি করেছে দলটি। প্রায় দুই ঘণ্টা ধরে ইসির সঙ্গে বৈঠক করে সিপিবির ৯ সদস্যের প্রতিনিধি দল। গণপ্রতিনিধিত্ব আদেশের আরো সংস্কার প্রস্তাবে 'না' ভোটের বিধান চালু, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু, নির্বাচনী ব্যয় ৫ লাখের বেশি না রাখা ও আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় প্রতিরক্ষা বাহিনীকে না রাখার সুপারিশ করে সিপিবি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে সিপিবি সাধারণ সম্পাদক বলেন, "ইভিএম একটি মাইনর ইস্যু। এ পদ্ধতি আমরা দেখে গেলাম। এ নিয়ে আমরা রেসপন্সিবল মত পরে জানাবো।" সিইসি ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনের প্রস্তাবে একমত থাকলেও তাদের অযোগ্যতায় একাত্তরের ঘাতক, যুদ্ধাপরাধী ও সা