২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উচ্চ আদালত এমন রায় দেয় যা ইসলাম বিরোধী'

সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দেওয়া হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দেওয়া হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের (একাংশের) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। তিনি বলেছেন, "উচ্চ আদালত কিছুদিন পরপর এমন সব রায় জারি করছে, যেগুলো কোরআন ও ইসলাম বিরোধী।" বুধবার রাজধানীর লালবাগে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন। আমিনী বলেন, "সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং রাষ্ট্র ধর্ম 'ইসলাম' বাদ দেওয়া হলে আন্দোলন করা হবে।" সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া কেন বেআইনি, বাতিল ও সংবিধান পরিপন্থী হবে না- তার কারণ জানতে চেয়ে বুধবার সরকারের প্রতি রুল জারি করে হাইকোর্ট। এ প্রসঙ্গে আমিনী বলেন, "আমাদের বিশ্বাস, এই রুলের পিছনে আওয়ামী লীগ সরকারের উস্কানি রয়েছে।" এই রুল জারির মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার জন্য সরকারকে সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। "আমি পরিষ্কার বলছি, আদালত বা সংসদের দোহাই দিয়ে ইসলাম ধ্বংসের যে ষড়যন্ত্রই করা হোক- তা এ সরকারের জন্যই বুমেরাং হয়ে যাবে।" এইচএম এরশাদের আমলে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। অন্যদের মধ্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, যুগ্ম-মহাসচিব আব্দুল