২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতিনির্ধারকদের সঙ্গে খালেদার বৈঠক শুরু

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। বুধবার রাত সোয়া ৮ টায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। স্থায়ী কমিটির এই জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। বৈঠক শুরুর আগে মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।" স্থায়ী কমিটি বৈঠকের পর চার দলীয় জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক করার কথা রয়েছে। গত ৩০ মে স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিলো। এর পরদিন তত্ত্বাবধায়ক ইস্যুতে পৃথকভাবে হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২০২৪ঘ.