নেত্রকোনা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বিএনপি সমর্থিত চার জন এবং আওয়ামী লীগ সমর্থিত তিন জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে এ ফল ঘোষণা করা হয়।
বিএনপি থেকে বিজয়ীরা হলেন- সুখারী ইউনিয়নে সৈয়দ মোস্তফা কামাল তুহিন, দুয়জে মো. শাজাহান সিরাজী, তেলীগাতি ইউনিয়নে উসমান গনি তালুকদার, নুনেশ্বর ইউনিয়নে জিএম হায়দার।
আওয়ামীল লীগ থেকে বিজয়ীরা হলেন-স্বরমশিয়া ইউনিয়নে টিএম জয়নাল আবেদীন, সুনইয়ে সানোয়ার হোসেন সানো, বানিয়াজানে কদ্দুস রানা আঙ্গুর।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৯ ঘ.
bdnews24