২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই উপজেলায় ইউপির ফল ঘোষণা

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ২৪ ইউনিয়নের মধ্যে ২৩টির ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ২৪ ইউনিয়নের মধ্যে ২৩টির ফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে উপজেলা কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই উপজেলার নির্বাচনী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন এবং সৈদয়া সাদেকা সুলতানা। এদিকে মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ফল ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ছয় নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের ফল স্থগিত করা হয়। মিরসরাই উপজেলার ১৪টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন- হিগুলীতে ইফতিখার উদ্দিন ভূঁইয়া, ওসমানপুরে মো. মোজাম্মেল হক, ইছাখালীতে নুরুল আবছার, কাটাছড়াতে নুরুল আনোয়ার সবুজ, মিঠানালায় আবু তাহের ভূঁইয়া, জোরারগঞ্জে মকসুদ আহম্মদ চৌধুরী, দূর্গাপুরে সাইফুল ইসলাম, মিরসরাইয়ে জাফর আহম্মদ চৌধুরী, মঘাদিয়ায় শাহিনুল কাদের চৌধুরী, খৈয়াছড়ায় জাহিদ ইকবাল চৌধুরী, মায়ানীতে কবির আহম্মদ নিজামি, ওয়াহেদপুরে মো. সালাউদ্দিন, শাহেরখালীতে মো. নুরুল মোস্তফা এবং ধুম ইউনিয়নে তারেক ইসমত জামশেদী। সীতাকুণ্ডের নয় ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন- সৈয়দপুরে তাজুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালায় রেহান উদ্দিন, মুরাদপুরে রেজাউল করিম বাহার, বাড়বকুণ্ডে সাদাকাত উল্লাহ, বাঁবাড়িয়ায় শওকত আলী জাহাঙ্গীর, কুমিরায় জসিম উদ্দিন চৌধুরী, সোনাইছড়িতে নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, ভাটিয়ারিতে নুরুল আনোয়ার এবং ছলিমপুর ইউনিয়নে সালাউদ্দিন আজিজ। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউনিয়নে ভোট গ্রহণ চলে। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৪৫৮ ঘ.