২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে মরিয়ার্টির বিদায়ী সাক্ষাত

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি মঙ্গলবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি মঙ্গলবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ঘন্টাব্যাপী এই সাক্ষাতের পর দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বিরোধী দলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। এটি ছিল বিদায়ী সাক্ষাত। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালনকালে সব ধরনের সহযোগিতা দেওয়ায় মরিয়ার্টি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার দলের প্রতি কৃতজ্ঞতা জানান। খালেদার সঙ্গে সাক্ষাত শেষে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সা