২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান তত্ত্বাবধায়ক ব্যবস্থাই চায় বিএনপি

সংবিধান সংশোধন কমিটির সুপারিশে বর্তমান তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করার দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন কমিটির সুপারিশে বর্তমান তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় বিএনিপর স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট। বর্তমান সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিই আমরা চাই। এ নিয়ে মতামত দেওয়ার প্রয়োজন নেই। "সংসদীয় বিশেষ কমিটির সুপারিশে অবশ্যই বিদ্যমান ওই পদ্ধতি প্রতিস্থাপন করতে হবে।'' জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে নাগরিক ফোরামের উদ্যোগে 'গণতন্ত্র : মানবাধিকার ও আইনের শাসনের প্রতিষ্ঠায় ব্যর্থতা' শিরোনামের এক আলোচনা সভায় এ কথা বলেন মওদুদ। স