২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৬ ইউপির ফল ঘোষণা

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়নের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ফরিদপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়নের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুর রশীদ মঙ্গলবার নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের নাম সাংবাদিকদের জানান। সদর ইউনিয়নের এ কে এম আহাদুল হাসান, বুড়াইচ ইউনিয়নে মো. আব্দুল ওয়াহাব, গোপালপুরে খান সাইফুল ইসলাম, টগরবন্দ ইউনিয়নে মো. আফতাবউদ্দিন, বানা ইউনিয়নে কাজী হারুনার রশিদ এবং পাঁচুড়িয়ায় মঞ্জুরুল ইসলাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। সোমবার উপজেলার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০৪ ঘ.