পঞ্চগড়, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ ইউনিয়নের পাঁচটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন। বাকি পাঁচ ইউনিয়নের চারটিতে বিএনপি সমর্থকরা এবং অন্যটিতে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার দিনভর ভোটগ্রহণের পর রাতে ফলাফল প্রকাশ করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিতরা হলেন- ময়দানদিঘী ইউনিয়নে আব্দুল জব্বার, বেংহারি বনগ্রাম ইউনিয়নে আবুল কালাম আজাদ আবু, ঝলইশালশিড়ী ইউনিয়নে আবুল হোসেন, মাড়েয়া ইউনিয়নে রুহুল আমিন প্রধান ও সাকোয়া ইউনিয়নে সাঈদ জাহাঙ্গীর সবুজ।
বিএনপি সমর্থিত নির্বাচিতরা হলেন পাঁচপীর ইউনিয়নে কাদেরুল ইসলাম প্রধান কাবুল, বোদা ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক (মহব্বত), বড়শশী ইউনিয়নে রিয়াজুল করিম (খোকা) ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে ফজলার রহমান।
চন্দনবাড়ী ইউনিয়নে নির্দলীয় মোয়াজ্জেম হোসেন বাবুল জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫০ ঘ.
bdnews24