গাইবান্ধা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আযম রোববার রাতে এ ফল ঘোষণা করেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- তারাপুর ইউনিয়নে আব্দুস সামাদ খোকা, বেলকায় জহুরুল হক সরদার, দহবন্দে শাহজাহান মন্ডল, কঞ্চিবাড়ীতে হাফিজার রহমান, চন্ডিপুরে গোলাম মোস্তফা আহম্মেদ, কাপাসিয়ায় মো. মঞ্জু মিয়া ও শ্রীপুরে নজরুল ইসলাম রাজা।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২৬ ঘ.
bdnews24