২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন দমনে র‌্যাবকে ব্যবহার হচ্ছে: খসরু

সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র‌্যাবকে বিরোধী দলের আন্দোলন দমনে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 08:08 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র‌্যাবকে বিরোধী দলের আন্দোলন দমনে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, "পূর্বে কখনো আন্দোলনকারীদের দমাতে র‌্যাবকে ব্যবহার করেনি। একাত্তর পরবর্তী সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার যেভাবে রক্ষী বাহিনী ব্যবহার করে নির্যাতন করে বাকশাল কায়েম করেছিল, তার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা চলছে।" "এক দল করে তারা (আওয়ামী লীগ) অতীতে টিকতে পারেনি, ভবিষ্যতেও টিকতে পারবে না", বলেন সাবেক মন্ত্রী খসরু। রোববার হরতালের সময় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিএনপি এ সংবাদ সম্মেলন করে। আমীর খসরু অভিযোগ করেন, পুলিশ ও আর্মর্ড পুলিশ সদস্যরা র‌্যাবের উপস্থিতিতে বিএনপিকর্মীদের ওপর হামলা চালায়, যাতে আহত হয় অর্ধশত। হরতালের শেষ পর্যায়ে সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ হামলা চালায় দাবি করে এর বিচার দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি শামসুল আলম, নুরুল ইসলাম, নগর ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪১০ ঘ.