২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে আটক ৭১ জন: পুলিশ

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে রোববার হরতাল চলাকালে ঢাকা মহানগর পুলিশ ৭১ জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে রোববার হরতাল চলাকালে ঢাকা মহানগর পুলিশ ৭১ জনকে আটক করেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ শাখা) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'হরতালের সময় বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে। বিএনপি দাবি করেছে, সারা দেশে তাদের ৬ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াতে ইসলামী সারাদেশে সকাল-সন্ধ্যায় এ হরতাল ডাকে। আগের চেয়ে এবারের হরতালে রাজধানীসহ সারাদেশে গাড়ি চলাচল কম থাকলেও পুলিশি বাধার মুখে বিএনপি নেতা-কর্মীরা রাজপথে নামতে পারেনি। তবে রাজধানীতে বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২২৮ ঘ.