২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় সালাউদ্দিন কাদেরকে জিজ্ঞাসাবাদ

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অধিকতর তদন্তের জন্য সময় চাওয়ার আবেদনে এ তথ্য উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল। বিচারক মো. জহুরুল হক মামলার অধিকতর তদন্তে আরো ১৭দিন সময় দিয়ে আগামী ২২ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এর আগে গত ১৫ মে একই আদালত মামলাটির অধিকতর তদন্তে আরো ২০দিন সময় দিয়েছিল। রোববার ছিল প্রতিবেদন দাখিলের ধার্য দিন। ১৫ মে সময় বাড়ানোর আবেদনে তিনি বলেছিলেন, গ্রেনেড হামলার মদদদাতা হিসাবে মুফতি হান্নান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের নাম বলেছে। মুজাহিদ যুদ্ধাপরাধ মামলায় কারাগারে আটক রয়েছেন। কারাফটকে তাকে এ মামলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। আবেদনে আরো বলা হয়, আল মারকাজুল নেতা মাওলানা আব্দুর রশিদকে এ মামলায় স