চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় দশক আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে আন্দোলনে সক্রিয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, এখন আর দেশে অর্র্ন্তবতীকালীন এ সরকারের প্রয়োজন নেই।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তুলে ধরে শনিবার চট্টগ্রামে তিনি সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য ক্ষমতায় এসে দুই বছর দেশের জনগণকে কষ্ট দিয়েছে। তারা অনেক অনিয়ম-দুর্নীতি করেছে। বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই।"
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে এসে দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সংসদ উপনেতা সাজেদা।
আওয়ামী লীগের আন্দোলনের মুখেই সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। তবে স
bdnews24