২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই হরতাল আদালতের প্রতি অবজ্ঞা: কামরুল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার দাবিতে হরতাল ডেকে বিরাধী দল সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার দাবিতে হরতাল ডেকে বিরাধী দল সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন-আমাদের করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কামরুল বলেন, "তাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আদালতের রায়ের প্রতি অবজ্ঞা প্রকাশের নতুন সংস্কৃতি চালু হলো। একজন নাগরিক হিসেবে এটা বলার কোনো সুযোগই নেই যে আমি সর্বোচ্চ আদালতের রায়কে অস্বীকার করছি।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার আর কোনো সুযোগ নেই। বর্তমান সরকারের মেয়াদ শেষে সংসদীয় গণতন্ত্রের নিয়মেই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে। সরকারের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে পরদিন আলাদা সংবাদ সম্মেলন করে ৫ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাকে প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের সঙ্গে সবসময়ই সাংঘর্ষিক। এ রকম একটি ব্যবস্থা আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জার কথা। এটা স্থায়ী কোনো সমাধান নয়।" হরতালকে 'গণবিরোধী' অভিহিত করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ইস্যুতে আলোচনার জন্য বিরোধীদলকে সংসদে ফেরার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু অ্যাকাডেমি আয়োজিত এই আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হুমায়ূন ৫ জুনের হরতাল প্রতিহত করার আহ্বান জানান। তিনি দাবি করেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বিঘি