২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ১৫

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 05:25 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

মুন্সীগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপার্থী এম এ কাসেম (দেয়াল ঘড়ি) ও মুজিবুর রহমানের (আনারস) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এর জের ধরে রাত সোয়া ১০টার দিকে সৈয়দপুর বাজারে মুজিবুর রহমানের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। রাজানগর ইউনিয়নে ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১২৬ ঘ.