ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দিনে বৃহস্পতিবার ৯ জেলার ৬৫ ইউপিতে ভোট হবে।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
এদিনে কুড়িগ্রাম জেলার রাজিবপুরের ৩টি, রৌমারীর ৫টি, খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ির ৩টি, দিনাজপুরের নবাবগঞ্জের ৯টি, নোয়াখালী কোম্পানিগঞ্জের ৮টি, ফেনী পরশুরামের ৩টি, ভোলা চরফ্যাশনের ৫টি, মানিকগঞ্জ হরিরামপুরের ১২টি, ময়মনসিংহ ফুলপুরে ১০টি ও সিলেটের গোয়াইনঘাটের ৭টি ইউপিতে ভোট হবে।
গত মঙ্গলবার দেশের ১৭ জেলায় ১৩১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন শুরু হয়। প্রথম দিন নির্বাচন হয় ৮৬ ইউপিতে।
এই দফায় ৫ জুলাই পর্যন্ত ৫৭ জেলার ৪১৪ উপজেলার ৩৮ শ'র বেশি ইউপিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০২৮ ঘ.
bdnews24