টাঙ্গাইল, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুল বাতেন মঙ্গলবার গভীর রাতে এ ফল ঘোষণা করেন।
মঙ্গলবার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- নাগরপুর সদর ইউনিয়নে কুদরত আলী, বেকড়া আটগ্রামে আসাদুজ্জামান খান কিসলু, গয়হাটায় মোস্তাফিজুর রহমান আসকর আলী, সহবতপুরে আনিছুর রহমান, মামুদনগরে শেখ কামাল, পাকুটিয়ায় সিদ্দিকুর রহমান, মোকনায় আতাউর রহমান খোকা, ভাদ্রায় শওকত আলী, সলিমাবাদে আজহারুল ইসলাম মন্টু, দপ্তিয়রে মিজানুর রহমান মিন্টু, ভারড়ায় আব্দুল কুদ্দুস মিয়া ও ধুবরিয়া ইউনিয়নে শফিকুর রহমান শাকিল।
মঙ্গলবার থেকে (৩১ মে) এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজর ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/
bdnews24