সিলেট, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সদর উপজেলার আট ইউনিয়নে ভোট গণনা শেষে মঙ্গলবার গভীর রাতে ফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা রিটার্নিং অফিসার এনামুল হাবীব এ বেসরকারি ফল ঘোষণা করেন।
নির্বাচিত চেয়ারম্যান হলেন- জালালাবাদ ইউনিয়নে জালাল আহমদ, টুকের বাজারে শহীদ আহমদ, হাটখোলায় জমির উদ্দিন, খাদিমনগরে দিলওয়ার হোসেন, টুলটিকর ইউনিয়নে আবদুল মছব্বির, মোগলগাঁওয়ে শামসুল ইসলাম টুনু, কান্দিগাঁওয়ে নিজাম উদ্দিন, খাদিমপাড়ায় নজরুল ইসলাম বেলাল।
মঙ্গলবার থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজর ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৫৫ ঘ.
bdnews24