গোপালগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে সাইদুল জমাদ্দার (২৩) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুতাসিমুল ইসলাম এ সাজা দেন।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোটার তালিকায় সাইদুলের নাম নেই। সকাল ১০টার দিকে তিনি বর্নি ইউনিয়নের বর্নি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসলে পুলিশ তাকে আটক করে।
পরে বিচারক তাকে সাজা দেন।
সাইদুলকে কারাগারে পাঠনো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৫৮ ঘ.
bdnews24