২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ খালেদার

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া। মঙ্গলবার সকাল পৌনে ১২টায় বনানী কমিউনিটি সেন্টার থেকে দ্বিতীয় দিনের এই কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ ওয়ার্ড কমিশনার ও স্থানীয় নেতারা। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক দল সেনার গুলিতে নিহত হন জিয়া। বিএনপি এ দিনকে তার 'শাহাদত দিবস' হিসেবে পালন করে। বনানী ছাড়াও বারিধারা, তেজগাঁও, বাড্ডা, মিরপুর, কাফরুলসহ বিভিন্ন স্থানে খাবার ও কাপড় বিতরণ করবেন খালেদা। এছাড়া খালেদা জিয়ার পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকাল ৫টা থেকে উত্তরা, আজমপুর, কুড়িলের বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির খাবার বিতরণের এই কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/