২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশ বিকালে

তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। রাজধানীর ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিকালে সমাবেশ হবে। বিএনপির যুগ্মমহাসচিন রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে। সরকারের এ রকম দমনীতির প্রতিবাদে জানাতে সারাদেশে এ কর্মসূচি হচ্ছে।" তিনি জানান, বিকাল ৩টায় ঢাকার সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৫০ ঘ.