২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারীনীতি বিরোধী সমাবেশ স্থগিত

পুলিশের অনুমতি না পেয়ে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অনুমতি না পেয়ে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগঠনের নেতারা। বিকালে নগরীর আউটার স্টেডিয়ামে নারীনীতির বিরুদ্ধে ওই কর্মসূচি পালনের কথা ছিলো। সংবাদ সম্মেলনে সংগঠনের বিভাগীয় আমীর মাওলানা শাহ মুহাম্মদ মহিবুল্লাহর লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মঈনুদ্দিন রূহী। সমাবেশ না করলেও 'কোরআন-সুন্নাহবিরোধী নারী নীতি'র বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। রূহী বলেন, "দেশে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হোক তা চাই না, তাই সমাবেশ স্থগিত করেছি। নারী নীতি ও শিক্ষানীতি বাতিল এবং কওমী মাদ্রাসাসমূহে হয়রানি বন্ধ করা না হলে সারাদেশে হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি দেওয়া হবে।" নগরীর আউটার স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি চায় সংগঠনটি। পুলিশ তাদের সমাবেশ করার অনুমতি না দিলে সংগঠনের নেতাকর্মীরা যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল্লামা শামসুল আলম, ছলিম উল্লাহ, মুছা বিন এজাহারসহ আরো কয়েকজন নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/আরএ/১৫১৫ ঘ.