ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন বছর পর কমিটি পেয়েছে ঢাকা মহানগর বিএনপি। ২১ সদস্যের এ কমিটির আহ্বায়ক হয়েছেন সাদেক হোসেন খোকা।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমোদনের পর রোববার এ কমিটি প্রকাশ করা হয়।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খোকার নেতৃত্বাধীন এ কমিটির সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালামকে।
এর আগের কমিটিতে এরা দুজনই যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
নতুন কমিটির অন্য সব সদস্যই যুগ্ম আহ্বায়ক। তারা হলেন- সালাউদ্দিন আহমেদ, এসএ খালেক, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, কাজী আবুল বাশার, এমএ কাইয়ুম, আবু সাঈদ খান খোকন, আবদুল লতিফ, এমএ মজিদ, শামসুল হুদা, সাজ্জাদ জহির, সাহাবউদ্দিন আহমেদ, আলী আজগর মাতববর, নূর জাহান মাহবুুব, আতিকউল্ল
bdnews24