২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষের মামলায় ১০ জন জেল হাজতে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় ১০ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

শরীয়তপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় ১০ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার শরীয়তপুর মুখ্য বিচারিক আমলী আদালত এই ১০ আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। গত শনিবার দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়। এই ঘটনায় রোববার সকালে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বাদী হয়ে পালং থানায় ৪১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। একই দিনে চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত পাঞ্জু হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার বাদী হয়ে জেলা ১৫ জনকে আসামি করে পালং থানায় পৃথক একটি মামলা দায়ের করেন। আবদুস সালাম হাওলাদারের দায়ের করা মামলায় ৩৮ জন আসামি মঙ্গলবার আদালতে হাজির হলে আদালত ১০ জনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। বাকি ২৮ জনের জামিন মঞ্জুর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫৪ ঘ.