২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ বিএনপি'র কমিটি বাতিলের দাবি

সুনামগঞ্জ জেলা বিএনপি'র কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সুনামগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলা বিএনপি'র কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার সন্ধ্যা ৬টায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ওয়াহিদ আহমদ, ক্রীড়া সম্পাদক জিএম তাহসিজ, সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর শওকত প্রমুখ। বক্তারা, ১/১১ পরবর্তী দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া সুবিধাবাদী নেতাদের নিয়ে গঠিত জেলা বিএনপি'র নবগঠিত কমিটি বাতিলে দাবি জানান। গত ২৭ এপ্রিল ফজলুল হক আছপিয়াকে সভাপতি, কলিম উদ্দিন মিলনকে সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫২ সদস্যের জেলা কমিটি অনুমোদন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.