খুলনা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর দেড়ঘণ্টা পর নির্বাচন স্থগিত করা হয়েছে।
সকাল ৮টায় ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের আদেশে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
ইউএনও মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে এ ইউনিয়নের নির্বাচন ইতোপূর্বে স্থগিত করা হয়েছিল। পরে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশনের আদেশে ভোট গ্রহণের তারিখ ৫ মে নির্ধারণ করা হয়। সে অনুযায়ি বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়েছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এর পরপরই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
আকশ্মিক এ ঘোষণায় ভোটাররা প্রথমে হতবাক হয়ে পড়েন। কিছু সময়ের মধ্যে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা ভোট গ্রহণ অব্যাহত রাখার দাবি জানান। তারা কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে রাস্তায় বিক্ষোভ মিছিল শুরু করেন।
এ সময় চেয়ারম্যান ও সদস্য পদের বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনের ফ্যাক্স বার্তার কপি দেখতে চাইলে দায়িত্বরত কর্মকর্তারা তা দেখাতে ব্যর্থ হন।
আনন্দ নগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শ্যামল কুমার পাত্রের সঙ্গে ভোটারদের তর্কাতর্কির এক পর্যায়ে তাকে লাঞ্চিত করা হয় এবং ভোট সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
ভোটারার এই কক্ষের জানালা এবং দরজার অংশ বিশেষ ভেঙ্গে ফেলেন। প্রায় দেড় ঘণ্টা পরে সার্কেল এএসপি মোস্তফা কামালের নেতৃত্বে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য তাদের উদ্ধার করে।
একই রকম উত্তেজনাকর পরিস্থিতি ছিল আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এবং আলাইপুর কলেজ কেন্দ্রে। তবে সব কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হলেও পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সোয়া ১১টা পর্যন্ত ভোট নেয়া হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তোফাজ্জল হোসেন নির্বাচন কমিশনের ফ্যাক্স বার্তার সত্যায়িত কপি হাতে পাওয়ার পর ভোট গ্রহণ বন্ধ করেন।
রূপসা ইউএনও মনিরুল ইসলাম আরো জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা নির্বাচন কমিশন সচিবলায় থেকে একটি ফ্যাক্স বার্তা পান। সিনিয়র সহকারি সচিব (পল্ল
bdnews24